উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জের লোকনাথ মন্দিরের ২৮তম বাৎসরিক মহা মিলন উৎসবে মাতলেন শহরবাসী

উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে শ্রী কলোনিতে অবস্থিত লোকনাথ মন্দিরের ২৮তম বাৎসরিক মহা মিলন উৎসব উপলক্ষ শোভাযাত্রা ও কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করা হয়। এই উপলক্ষে সকাল ১০ টা নাগাদ শ্রী কলোনি অবস্থিত লোকনাথ  মন্দির থেকে একটি শোভা যাত্রা বের হয়। যা গুপ্ত পাড়া মোড়, কালিবাড়ি, বিবেকান্দ মোড়, হাসপাতাল মোড়, শিমুলতলা সহ কালিয়াগঞ্জ শহর প্ররিক্রমা করে। এরপর বাবার পাদুকে জলাভিশেক করে মহিলা ও পুরুষ সহ ভক্ত বৃন্দরা। এই শোভা যাত্রায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্ত্তিক চন্দ্র পাল, মৃত্যুঞ্জয় বিশ্বাস, দিলিপ কুন্ডু সহ বহু মানুষ। সারা দিন ব্যাপী বাবালোকনাথে পুজা অর্চনা,যজ্ঞ ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। একরকম সমস্ত কিছু মিলিয়ে পুজায় মেতে ওঠেন সকলেই। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Fifqyq39t8M